ভালুকায় জমি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণের চেষ্টা থানায় অভিযোগ
ভালুকায় জমি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণের চেষ্টা থানায় অভিযোগ
ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় জমি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কাচিনা গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের মেয়ে সাবিনা ইয়াসমিন ও তার বোনেরা কাচিনা মৌজার ১৭৬০ নং খতিয়ানের ৭৫৯৮ নং দাগে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। অভিযোগে বলা হয়, গত ১২ মার্চ দিবাগত রাতে তার প্রতিবেশী মফিজ উদ্দিন ও তার সহযোগীরা ওই জমি দখলের উদ্দেশ্যে সেখানে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে।
এ সময় জমির মালিক সাবিনা ইয়াসমিন ও তার বোনেরা বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও উল্লেখিত বিবাদীরা দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করা সহ তাদের জমি জবর দখলের পায়তারা করে আসছে।
এ ঘটনায় সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মৃত তমিজ উদ্দিনের তিন ছেলে—মফিজ উদ্দিন (৪৫), দুলাল হোসেন (৫২), আমির হোসেন (৪৮) এবং রইছ উদ্দিনের ছেলে আরমান হোসেন (৫০)-কে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স