ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​নকলা পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১৭:০৭:৫০
​নকলা পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান ​নকলা পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা পৌরসভার উদ্যোগে ডেঙ্গর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ১৪ মার্চ শনিবার সকালে শহরের নকলা সিনেমা হল মোড়ে সংলগ্ন এলাকায় পরিচালিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা, নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিযানে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহদ হোসেন বাদশা, সাবেক যুগ্ন আহবায়ক মহিউদ্দিন মুক্তার, নকলা উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, নকলা উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও বিএনপি নেতা এনামুল হক রিপন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ