ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১৬:০৩:৪৮
নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক
শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৌতম সরকার উপজেলার ওই এলাকার অরুণ সরকারের ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্ত্রী-সন্তান গৌতম সরকারকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। আজ সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি থানার পুলিশকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ