ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১৩:৪৮:১৬
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধের কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্থ হচ্ছে। একারণে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম বলেছেন, এই অঞ্চলে 'নির্ভরযোগ্য' জ্বালানি সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। টোকিওতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির লক্ষ্য হল ‘আমাদের দেশের সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্বালানি থাকা এবং আমাদের বন্ধু এবং মিত্রদের কাছে জ্বালানি বিক্রি করার সক্ষমতা নিশ্চিত করা।’

তিনি বলেন, এই অঞ্চলে ‘নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং নিরাপদ’ জ্বালানি সরবরাহ‘ একটি সন্ত্রাসী শাসনের’ মাধ্যমে ব্যাহত হতে পারে না।’

বার্গাম গুরুত্বপূর্ণ বিরল খনিজগুলোর নিরাপদ সরবরাহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বৈঠকে অংশ নেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭ দেশের প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ