ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১১:০২:৪১
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রয়োজনে পাহারা দেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজগুলোকে পাহাড়া দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানে খুব শক্তিশালী হামলা চালাবে।

তেল ট্যাঙ্কারগুলিকে গুরুত্বপূর্ণ জাহাজ প্রণালী দিয়ে চলাচলে সাহায্য করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘প্রয়োজন হলে আমরা তা করব। তবে, আপনি জানেন, আশা করি পরিস্থিতি খুব ভালোভাবে এগোবে। আমরা দেখব কী হয়।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তাহলে ইরানের খারগ দ্বীপের তেল অবকাঠামোতে আক্রমণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ