কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা
বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।