বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শামসুল আলম
বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শামসুল আলম
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি ও সরদার নজরুল ইসলাম,বানারীপাড়া প্রতিনিধি:
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান,সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ
নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। উপজেলার বাইশারী ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য প্রার্থীদের নামের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক ফিল্ড অফিসার ও বর্তমানে রাজধানীর বিশিষ্ট চাইনিজ রেষ্টুরেন্ট ব্যবসায়ী বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য বাইশারীর উত্তরকুল গ্রামের কৃতি সন্তান
মোঃ শামসুল আলমের নাম আলোচিত হচ্ছে। তিনি উত্তরকুল গ্রামের মরহুম হাজী নুর মোহাম্মদের জ্যেষ্ঠ ছেলে। শামসুল আলম এলাকায় একজন সজ্জন,পরপোকারী, মিষ্টভাষী, সদালপি ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলাকায় দলীয় প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় অংশ নিয়ে অমায়িক ব্যবহারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এ প্রসঙ্গে মোঃ শামসুল আলম বলেন, আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ঐতিহ্যবাহী বাইশারী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত-সমৃদ্ধ আলোকিত ইউনিয়নে রূপান্তর করবো।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স