বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকা ৪৮০০ কেজি ভারতীয় জিরা জব্দ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকা ৪৮০০ কেজি ভারতীয় জিরা জব্দ
এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর দপ্তর থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দোবাগ ইউনিয়ন-এর দোবাগ মোড় এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ৪ হাজার ৮০০ কেজি জিরা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক সিজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মোঃ আতাউর রহমান, অধিনায়ক, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স