ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিদলা ইউনিয়নের মানুষের প্রত্যাশা: চেয়ারম্যান পদে ফরিদ আহমেদকে দেখতে চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ২১:১৬:৩০
সিদলা ইউনিয়নের মানুষের প্রত্যাশা: চেয়ারম্যান পদে ফরিদ আহমেদকে দেখতে চান এলাকাবাসী সিদলা ইউনিয়নের মানুষের প্রত্যাশা: চেয়ারম্যান পদে ফরিদ আহমেদকে দেখতে চান এলাকাবাসী

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটিই নাম,ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক ফরিদ আহমেদ।

‎দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার কারণে সিদলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন ফরিদ আহমেদ।

‎স্থানীয়রা মনে করেন, তিনি একজন ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মানুষ, যিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।

‎এলাকার প্রবীণ ও তরুণদের অনেকেই জানান, ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ফরিদ আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান তারা।

‎স্থানীয়দের ভাষ্য, রাজনীতির মাঠে ত্যাগ ও সততার পরিচয় দিয়ে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সামাজিক কর্মকাণ্ড, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে ইউনিয়নের মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

‎সিদলা ইউনিয়নের সচেতন মহল মনে করেন, একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বই পারে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে। আর সেই নেতৃত্বের জন্য ফরিদ আহমেদই হতে পারেন সময়ের সেরা পছন্দ।

‎এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থনকে মূল্যায়ন করে ফরিদ আহমেদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এবং সিদলা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ