ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ২০:৩৩:০৬
​ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা ​ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠি পৌরসভার ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ফারজানা মালা। তিনি ঝালকাঠি শহরের স্টেশন রোড এলাকার প্রয়াত ব্যবসায়ী ইদ্রিস মাঝির কন্যা। ফারজানা মালা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এলাকার উন্নয়ন, নারীদের অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কাউন্সিলর পদে আসার বিষয়ে ফারজানা মালা বলেন, “আমি ঝালকাঠি পৌরসভার ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর হিসেবে মানুষের সেবা করতে চাই। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য আমি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

স্থানীয়রা মনে করছেন, নির্বাচিত হলে ফারজানা মালা এলাকার উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ