ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান আসিয়ানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ১৯:৫৪:৫৩
যুদ্ধ থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান আসিয়ানের যুদ্ধ থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান আসিয়ানের
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ান-এর পররাষ্ট্রমন্ত্রী ও অর্থনৈতিক মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার। তারা বলেছেন, যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়া এবং বাণিজ্য ব্যাহত হওয়ার প্রভাব ইতোমধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

আসিয়ানের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এই অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয়, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখা এবং পর্যটনের মতো ঝুঁকিপূর্ণ খাত সুরক্ষায় পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

মন্ত্রীদের পক্ষ থেকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা খোলা রাখার আহ্বান জানানো হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতি কমাতে আঞ্চলিক ব্যবস্থাগুলো সক্রিয় করার কথাও বলা হয়েছে।

অর্থনৈতিক মন্ত্রীরা সতর্ক করে বলেছেন, বিশ্বের তেল ও এলএনজি সরবরাহ রুটের ওপর নির্ভরশীল হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়া আরও বড় ধাক্কার ঝুঁকিতে রয়েছে। তাই সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা জোরদার করা, নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি বলে তারা উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ