ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১৫:৩০:০৫
রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর,যৌতুক, হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। 
 
 বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, মামলার ভিকটিম ধৃত আসামির প্রতিবেশী। ভিকটিমের সাথে ধৃত আসামির পূর্ব হতে প্রেমের সর্ম্পক ছিলো। সেই সুবাদে ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে ধৃত আসামি ভিকটিমের সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরই ধারাবাহিকতায় ইং ০৩/১০/২৫ তারিখ রাত ১০.৩০ ঘটিকায় ধৃত আসামি ভিকটিমের বাড়ীতে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তাং ২১/০২/২৫ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯খ।
 
 ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ইং ১১/০৩/২০২৬ তারিখ বিকেল  ০৫.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মানিক চন্দ্র মহন্ত (৩২), পিতা- মলিন চন্দ্র মহন্ত, সাং- বড় পাহাড়পুর, ১০নং শানেরহাট ইউপি, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি,মাদক চোরাকারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ