ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১৪:৩৮:৩৬
গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি এ আসনে ভোটের কারচুপির অভিযোগ দায়ের করেন।

 
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানির কাযতালিকায় রয়েছে।


এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির মোহাম্মদ আলী আসগর।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ