ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকের এরবিলে ইতালির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১৪:০০:৪১
ইরাকের এরবিলে ইতালির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরাকের এরবিলে ইতালির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
নিজস্ব প্রতিবেদক
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, ‘এরবিলে আমাদের ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইতালীয় কর্মীদের মধ্যে কেই হতাহত হযননি। তারা সবাই ভালো আছেন।’

এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো ঘটনার পর জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

একটি পৃথক বার্তায়, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, হামলার সময় সেনারা একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন। তারা সবাই ‘ভালো এবং নিরাপদ আছেন।’ এরবিলে ইতালির প্রায় ৩০০ সেনা অবস্থান করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ