ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদী পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ০০:৩০:৪৬
মুলাদী পৌর জামায়াতের উদ্যোগে ইফতার  মাহফিল মুলাদী পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
 
 
মুলাদী প্রতিনিধি:
 
বরিশালের মুলাদী পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী গতকাল
১১মার্চ বুধবার বিকাল ৪টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে
মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভা জামায়াতের আমীর মো: হুমায়ুন হোসেন-এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম
 
পরিষদের সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন
মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাও:
মো: আবু ছালেহ ও সেক্রেটারী ডাঃ মাওঃ মোরশেদ আলম।
 
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার সাবেক সভাপতি মো:
সানাউল্লাহ সাজিদ-এর পরিচালনায় বক্তব্য রাখেন, মুলাদী পৌরসভা
বিএনপির সাবেক সভাপতি আ: রব খান, মুলাদী উপজেলা জাতীয় ইমাম
সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাও: মো: রফিকুল ইসলাম ও মুলাদী
উপজেলা শিবিরের সভাপতি মো: হামিম হোসেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মো: বাবর বলেন, রমজান মাস
কোরআন অবতীর্ণের মাস। কোরানের কারণেই এ মাস সম্মানিত
হয়েছে। আমাদেরকে বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে এবং সে
অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখেরাতে
সফলতা অর্জন করতে পারবো। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে
ন্যায়-নীতি, সততা ও ভ্রাত...ত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের
কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও
তাকওয়া অর্জনের মাস।
 
ইফতার মাহফিলে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ
কামনা করে শতশত রোজাদার নিয়ে বিশেষ মোনাজাত করেন উপজেলা
আমির মাওঃ আবু ছালেহ।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ