ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের কালকিনিতে দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ০০:১২:০৯
মাদারীপুরের কালকিনিতে দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড মাদারীপুরের কালকিনিতে দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড
 
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরের কালকিনি উপজেলায় দুটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
বুধবার (১১ মার্চ) সকালে কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি বাজার এলাকায় অবস্থিত নূর জেনারেল হাসপাতাল ও ডক্টর’স ডিজিটাল হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
 
 এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন,  ডাঃ মোঃ শাহতা জারাব সালেহীন- কালকিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
 
অভিযান চলাকালে হাসপাতাল দুটিতে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ