ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ২১:১৩:২৩
বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচ দিয়ে আজ মাঠে নেমেছে টাইগাররা। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের মাটিতে জাতীয় দলের এটি প্রথম ম্যাচ। ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।
 

দেশের মাটিতে অনুষ্ঠেয় এই ম্যাচটি দেখতে মাঠেই হাজির হন জাইমা রহমান। আজ দুপুর নাগাদ তিনি গিয়ে উপস্থিত হন মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। তাকে বরণ করে নিতে সেখানে হাজির ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও।
 

ম্যাচটি জিতেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। জবাবে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ