সিলেট বিভাগের সংসদ সদস্যদের সঙ্গে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপির মতবিনিময়
সিলেট বিভাগের সংসদ সদস্যদের সঙ্গে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপির মতবিনিময়
এস. এম. জালাল উদদীনঃ
সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, আঞ্চলিক সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিলেট বিভাগের মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জিকে গৌছ এমপি।
বুধবার (১১ মার্চ ২০২৬) রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ অবস্থিত সংসদ ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। সভায় উপস্থিত সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ এবং সম্ভাবনাময় খাতসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় সিলেট জেলার সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির এমপি (সিলেট-১), তাহসিনা রুশদিয়ার লুনা এমপি (সিলেট-২), এম এ মালেক এমপি (সিলেট-৩), আরিফুল হক চৌধুরী এমপি (সিলেট-৪) এবং ইমরান আহমদ চৌধুরী এমপি (সিলেট-৬)।
সুনামগঞ্জ জেলার সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল এমপি (সুনামগঞ্জ-১), নাসির উদ্দিন চৌধুরী এমপি (সুনামগঞ্জ-২), কোয়েস আহমদ এমপি (সুনামগঞ্জ-৩), নুরুল ইসলাম নুরুল এমপি (সুনামগঞ্জ-৪) এবং কালিম উদ্দিন মিলন এমপি (সুনামগঞ্জ-৫)।
মৌলভীবাজার জেলার সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মিঠু এমপি (মৌলভীবাজার-১), শওকতুল ইসলাম শাকু এমপি (মৌলভীবাজার-২), এম নাসির রহমান এমপি (মৌলভীবাজার-৩) এবং হাজী মুজিবুর রহমান চৌধুরী এমপি (মৌলভীবাজার-৪)।
এছাড়া হবিগঞ্জ জেলার সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রেজা কিবরিয়া এমপি (হবিগঞ্জ-১), ড. সাখাওয়াত হোসেন জীবন এমপি (হবিগঞ্জ-২), জাতীয় সংসদের মাননীয় হুইপ জি কে গউছ এমপি (হবিগঞ্জ-৩) এবং এস এম ফয়সল এমপি (হবিগঞ্জ-৪)।
সভায় বক্তারা সিলেট বিভাগের উন্নয়নকে আরও গতিশীল করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সম্প্রসারণ, পর্যটন শিল্পের বিকাশ এবং প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কাজে লাগানোর বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।
জাতীয় সংসদের মাননীয় হুইপ জি কে গউছ এমপি বলেন, সিলেট বিভাগ দেশের অর্থনীতি, পর্যটন এবং প্রবাসী আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এ অঞ্চলের উন্নয়নে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও নিয়মিত অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে সিলেট বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
সভা শেষে উপস্থিত সংসদ সদস্যরা সিলেট বিভাগের উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স