ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ১৫:৪০:৪৪
শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর হঠাৎপাড়ার নিজের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নাসিমা বেগমকে তার স্বামী হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। নাসিমা বেগম রাণীনগর হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের লাশ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ঘটনায় তার স্বামী মিজানুর রহমান ভেজুকে আটক করা হয়েছে । তিনি প্রাথমিকভাবে নাসিমা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন। ওয়াসিম ফিরোজ আরও বলেন, পারিবারিক কলহের জেরে রাতে বাড়ির ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করে মিজানুর। পরে সেপটিক ট্যাংকে ফেলে দেন। লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ