ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আকস্মিক অফিস পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ১৪:৫১:৩২
মানিকগঞ্জে আকস্মিক অফিস পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক অফিস পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কোনোরকম প্রটোকল ছাড়াই আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার সকাল ৯টায় সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এ আকস্মিক পরিদর্শন করেন।

 
পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জসহ অন্যান্য দপ্তরের প্রায় সকল কর্মকর্তা- কর্মচারী তাদের নিজ নিজ দপ্তরে যথাসময়ে উপস্থিত ছিলেন।


এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময়ে এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়।


উপস্থিত কর্মকর্তারা জানান, সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে তারা কাজ করছেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ