ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু


আপডেট সময় : ২০২৬-০৩-১১ ১৩:০৪:০৯
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু
মোঃ অপু খান চৌধুরী।।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আয়মান (৭) ও আলজাইন (৫) নামের আপন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ মৃত্যুর ঘটে।
নিহত আয়মান ও আলজাইন উপজেলার বলাকিয়া গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের ছেলে।
নিহত শিশুদের চাচা মোরশেদ আলম জানান, মঙ্গলবার দুপুর প্রায় ২টার পর থেকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের একটি নতুন খনন করা পুকুরে তাদের ডুবন্ত অবস্থায় খুঁজে পায়।
 
পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
 
 
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু আয়মান ও আলজাইনের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বলাকিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুই শিশুর অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ