নিজস্ব প্রতিবেদক
নারী এশিয়ান কাপে অভিষেক হয়েছে বাংলাদেশের। ঐতিহাসিক মিশন শেষে আজ মধ্য রাতে দেশে ফিরছেন নারী ফুটবলাররা। আজ মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন আফঈদা-ঋতুপর্ণারা।
পার্থের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের নারীরা ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছেন। থাইল্যান্ডের রাজধানীতে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করবে দল। পরে বাংলাদেশ সময় আজ মধ্যরাতে ঢাকায় পা রাখবেন আফঈদারা। ফুটবলারদর বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আজ রাত ১২টা ৫০ মিনিটে। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারলে আজই দেশের উদ্দেশে উড়াল দিত হতো না বাংলাদেশকে।
আজ ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের ফলের ওপর চোখ রাখতে হতো। কোয়ার্টার ফাইনালের টিকিট পেলে ফের সিডনি যেতে হতো বাংলাদেশ দলকে। কিন্তু হার মানায় ১০ মার্চের রিটার্ন টিকিট নিয়েই ফিরতে হচ্ছে আজ।