লালমনিরহাটে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল।
লালমনিরহাটে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল।
একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের অফিস উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরের ভোকেশনাল মোড় সংলগ্ন নিজস্ব অফিস ফিতা কেটে উদ্বোধন করেন, সংগঠনের সভাপতি মাহফুজ সাজু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিরা আলোচনায় অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, 'টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরাম' সংগঠনটি আত্মপ্রকাশের মাধ্যমে সহকর্মীদের মধ্যে ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল ইসলাম, প্রেসফোর এর যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ নয়ন, এশিয়ান টিভির সাংবাদিক নিয়ন দুলাল, আরটিভির প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের প্রতিনিধি সৈকত ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি আমিনুল ইসলাম রকি, ঢাকা প্রতিদিন ও বাংলার আলো প্রতিনিধি একরামুল হক একরাম, এ্যাডভোকের রনি, এ্যাডভোকেট রাসেল তোকদার সহ জেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স