মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি;
পটুয়াখালীর মির্জাগঞ্জে আজকের পদক্ষেপ, আগামীর ন্যয়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মলিহা খানম।
মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা মাজেদা খানমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ প্রমুখ। এছাড়াও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা আর পিছিয়ে নেই। শিক্ষা, প্রশাসন, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স