ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে ০২ জন আসামি নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ১৭:৪২:১০
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে ০২ জন আসামি নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে গ্রেফতার । গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে ০২ জন আসামি নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে মামলা; র‌্যাবের যৌথ অভিযানে ০২ জন আসামি নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে গ্রেফতার ।
 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বাদী এবং গ্রেফতারকৃত আসামিরা সম্পর্কে প্রতিবেশী ও ভাগি-শরিক হওয়ার সুবাদে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জেরে গত ০৬/০৩/২০২৬ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামিরা হাতে লাঠি সোঠা নিয়ে দলবদ্ধ হয়ে বাদীর জমিতে অনধিকারভাবে প্রবেশ করে জোরপূর্বক পানি দেয় এবং হাল চাষ করতে থাকে। তখন ভিকটিম একাব্বর আলী বাধা দিলে আসামিরা একযোগে গালিগালাজ করে  ভিকটিমকে তাড়া দিলে ভিকটিম মাঠ হতে বাড়ীতে যায়। পরবর্তীতে আসামিরা ভিকটিমের বাড়ীর গেটের সামনে গিয়ে ভিকটিমকে দেখতে পেয়ে আসামিদের হাতে থাকা লাঠি দ্বারা ভিকটিমের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিম গত ০৬/০২/২০২৬ তারিখ রাত ০৯.১৭ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় গত ০৭/০২/২০২৬ ইং তারিখ ভিকটিমের ছেলে মোঃ নুর আলম মিয়া বাদী হয়ে পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০২/৩০৭/৫০৬/১১৪ ধারায় সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন; যার মামলা নং-১৪। 
 
 ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
 এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ০৮/০৩/ ২০২৬ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চানমারি নতুন রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি মোঃ নুরু মিয়া (৩৮), পিতা-মৃত আজি জুয়াড়ু, সাং-মধ্য বেলকা ঝাঁকুয়াপাড়া, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পৃথক অন্য একটি অভিযানে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ০৮/০৩/ ২০২৬ তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় ঢাকা জেলার কদমতলী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত  হত্যা মামলার পলাতক আসামি মোঃ মোজাম্মেল (৪৮), পিতা-মোঃ আব্দুর রহিম হাজী, সাং- মধ্য বেলকা ঝাঁকুয়াপাড়া, থানা-সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ