ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ১৭:০২:৫৬
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি। ৮ মার্চ সিঙ্গাপুরের জুরং এলাকায় অবস্থিত মসজিদ আসাফাহতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লুৎফর নাহার। এছাড়াও স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।


ইফতার শেষে বাংলাদেশ, সিঙ্গাপুরসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জি এম সালাহউদ্দিন।


অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ সহযোগিতা প্রদান করা হয় বলে আয়োজকেরা জানান।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ