ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিক তেহরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ১৩:৫৭:১১
মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিক তেহরান মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিক তেহরান
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দিনার মোট ১০৪ জন ক্রু নিহত হয়েছেন এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য প্রকাশ করেছে।

 
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হয় জাহাজটি। ওই সময় জাহাজটি ভারতে অনুষ্ঠিত একটি নৌ-মহড়ায় অংশ নিয়ে দেশে ফিরছিল।

 
ওয়াশিংটন নিশ্চিত করেছে যে, মার্কিন একটি সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে ইরানি যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়।

 
অন্যদিকে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে বিপৎসংকেত পাওয়ার পরই তারা উদ্ধার অভিযান শুরু করে। এতে জীবিত অবস্থায় ৩২ জন ক্রুকে উদ্ধার করা হয়। আহত এসব নাবিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ