ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ০০:১৬:৫৭
কুড়িগ্রামে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ কুড়িগ্রামে ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
 
বুধবার (৪ মার্চ) কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
 
জানা যায়, কুড়িগ্রাম জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকার গ্রামের মেসার্স এনএমবি ব্রিকস-কে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
 
এছাড়াও ভাটাটির হালনাগাদ কাগজপত্র না থাকায় স্কেভেটর দিয়ে অবকাঠামো ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। এসময় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ