ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎আন্তর্জাতিক নারী দিবসে হবিগঞ্জ জেলা পুলিশের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ২২:১৪:২৯
​‎আন্তর্জাতিক নারী দিবসে হবিগঞ্জ জেলা পুলিশের আলোচনা সভা ​‎আন্তর্জাতিক নারী দিবসে হবিগঞ্জ জেলা পুলিশের আলোচনা সভা

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (৮ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ
সুপারের কার্যালয়ে আয়োজিত এ সভায় নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। 

‎জেলার পুলিশ সুপার বলেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

‎নারী শিক্ষার প্রসার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
‎তিনি আরও বলেন, নারীরা তাদের মেধা ও শ্রমের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং তাদের কাজের স্বীকৃতিও বাড়ছে।

‎আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রসহ সমাজের সব স্তরে নারীর অধিকার, সমতা এবং শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন।

‎অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পুলিশ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ কর্মরত নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ