ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১৪:৪৪:১২
ভাঙ্গুড়ায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু ভাঙ্গুড়ায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু
 
নিজস্ব প্রতিবেদক
পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে তালহা নামে দেড় বছর বয়সী এক শিশু ও ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৪০) মৃত্যু হয়েছে।

রোববার (৮মার্চ) সকালে উপজেলার মৌহাট গ্রামে নিজ বাড়ির আঙিনায় চাড়ির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। সে ওই গ্রামের রাসেল রানার ছেলে।


অপরদিকে ঈশ্বরদী- ঢাকা রেলপথের উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক মারা যান। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান আমার দেশকে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, খবর পেয়ে নিহত শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যুর বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে অবহিত করা হয়েছে।
 
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ