ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামলা মোকাবিলায় প্রস্তুত আমিরাত প্রেসিডেন্ট আল নাহিয়ান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১১:২৮:৩১
হামলা মোকাবিলায় প্রস্তুত আমিরাত  প্রেসিডেন্ট আল নাহিয়ান হামলা মোকাবিলায় প্রস্তুত আমিরাত প্রেসিডেন্ট আল নাহিয়ান
নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, হামলা মোকাবিলায় প্রস্তুত তার দেশ। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের চামড়া মোটা এবং তিক্ত মাংস - আমরা সহজ শিকার নই।’ ইরানের হামলায় আহত রোগীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধের বিষয়ে এই প্রথমবারের মতো কথা বললেন তিনি। নাহিয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাত যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, তবে ‘শক্তিশালী হয়ে উঠবে’। তিনি বলেন, ‘সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে ‘হুমকির’ মুখোমুখি হতে প্রস্তুত আমিরাত।’

এর আগে, মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর জন্য উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ