কালীগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারান্ড
কালীগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারান্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আল-আমিন মিয়া ও আজিজুল সিকদার দুই যুককে ১ মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করা হয়েছে।
শনিবার (০৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মুনশুরপুর গ্রামের আল-আমিন মিয়া ও আজিজুল সিকদারকে আটক করেন। পুলিশ আটককৃতদের কাছ থেকে ৪ পুরিয়া হিরোইন উদ্ধার করেন। উদ্ধার হওয়া মদক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় একটি মামলায় অভিযুক্ত আল-আমিন মিয়া ও আজিজুল সিকদারকে দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারান্ড দেওয়া হয়।
এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছেলেন।
প্রশাসন জানায়, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স