দীর্ঘ দুই যুগেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী এলাকায়
বিগত ১৬ বছরেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী এলাকায়। এ উপজেলার নিজামগাতী কাঁঠাল তলা থেকে গ্রামপাঙ্গাসী কারিগর পাড়া চাঁদপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত, অপরদিকে গ্রামপাঙ্গাসী মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ি থেকে চাঁদপাড়া হয়ে মিরের দিলমূড়া সয়আনি ব্রিজ পর্যন্ত গ্রামীণ সড়কটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।]
সড়কে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকেন। এদিকে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি থেকে আকছেদের বাড়ি হয়ে ঘোড়া তলা পর্যন্তও সড়কটি বেহাল হয়ে পড়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, এ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের সবচাইতে অবহেলিত একটি গ্রাম। বিগত ১৬-১৭ বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি অত্র এলাকায় ।
উক্ত সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে যাতায়াতের চরম বিরম্বনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। এ এলাকার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। তাছাড়া আর কিছু দিন পরেই শুরু হবে বর্ষাকাল। ফলে দুঃখের সীমা থাকবে না অত্র এলাকার মানুষের।
একটু বৃষ্টি হলেই সৃষ্টি হবে জলাবদ্ধতায়। তখন যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে পড়বে। এমতাবস্থায় অনতিবিলম্বে উপজেলার গ্রামপাঙ্গাসী নিজামগাতী কাঁঠাল তলা থেকে গ্রামপাঙ্গাসী কারিগর পাড়া চাঁদপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত অপরদিকে গ্রামপাঙ্গাসী মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ি থেকে মিরের দিলমূড়া সয়আনি ব্রিজ পর্যন্ত ও গ্রামপাঙ্গাসী মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি থেকে আকছেদের বাড়ি হয়ে ঘোড়া তলা পর্যন্ত সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।