ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ৭ দোকান পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ২০:৫৮:১৪
নীলফামারীতে ৭ দোকান পুড়ে ছাই  ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি নীলফামারীতে ৭ দোকান পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শনিবার দুপুরে একটি তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 
স্থানীয়রা জানান, তুলা ব্যবসায়ী মোখলেছুর রহমানের (৫৯) গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে তুলার মেশিন, তুলা, লেপ, তোষক, ফার্ণিচার, আসবাবপত্র সহ অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সাভিস ইউনিটের লিডার মোস্তাফিজার রহমান জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্তের পর ক্ষয়ক্ষতির তথ্য বলা যাবে।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ