ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে একের পর এক হামলা ইরানের আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ১২:১৬:৫০
ইসরাইলে একের পর এক হামলা ইরানের আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ ইসরাইলে একের পর এক হামলা ইরানের আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। হামলা থেকে বাঁচতে বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে লাখ লাখ ইসরাইলি।

 
শুক্রবার মধ্যরাত থেকে ইরান থেকে আসা অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরাইল।


সারা রাত ধরে লাখ লাখ ইসরাইলিকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ইসরাইলি বিশ্লেষকেরা বলছেন, ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রে রেখে এবং ক্রমাগত এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নেতানিয়াহু সরকারকে চাপে রাখতে চাইছে ইরান।


ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজার পর আজ শনিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
 

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় কাজ করছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ