বিরল পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা হারুনুর রশিদের
বিরল পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা হারুনুর রশিদের
মোঃ ইরফান আলী
দিনাজপুরের বিরল পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. হারুনুর রশিদ। আজ ৬ মার্চ শুক্রবার নিজের ভেরিফাই ফেসবুক পোস্টে ভিডিও বার্তায় তিনি বলেন,বিরল উপজেলা ও পৌরসভার সকল বাসিন্দাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জুলাই থেকে তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছে এবং গত আগস্ট থেকে তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বলেও জানান।
হারুনুর রশিদ বলেন, অতীতের জুলুমের রাজনীতি বাদ দিয়ে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে বিরল পৌরসভাকে একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।
তিনি আরও বলেন, ভুয়া প্রতিশ্রুতি নয় বরং বাস্তবভিত্তিক ইশতেহার নিয়ে জনগণের সামনে হাজির হবেন এবং সচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন প্রত্যাশা করেন।
শেষে তিনি পৌরবাসীর সমর্থন, পরামর্শ, দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স