জামালপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
জামালপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
মোঃ রাকিব হাসান,জামালপুর:
“পাট শিক্ষা গড়ে তুলুন,কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয় জামালপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এ. কে. এম আব্দুল্লাহ বিন রশিদ।উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর জেলার কর্মকর্তার মোঃ আকরাম হোসেন,জামালপুর জেলা কৃষকদলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও ঐতিহ্যের সঙ্গে পাট শিল্প গভীরভাবে জড়িত। পাট চাষের উন্নয়ন, পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং বৈশ্বিক বাজারে পাটের চাহিদা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব পাট পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী,কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স