শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাগরনাল উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার করার আবেদন
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাগরনাল উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার করার আবেদন
এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার হিসেবে অনুমোদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সাগরনাল উচ্চ বিদ্যালয় সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
কিন্তু পরীক্ষার কেন্দ্র দূরে হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতসহ নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও কষ্টসাধ্য হয়ে ওঠে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সাগরনাল উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, অবকাঠামো ও পরীক্ষার উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে। এসব সুযোগ-সুবিধা বিবেচনায় বিদ্যালয়টিকে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার হিসেবে অনুমোদন দেওয়া হলে স্থানীয় শিক্ষার্থীরা উপকৃত হবে এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সাগরনাল উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার সাব-সেন্টার হিসেবে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স