পঞ্চগড়ে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মা আকলিমার বুকফাটা আর্তনাদ
পঞ্চগড়ে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মা আকলিমার বুকফাটা আর্তনাদ
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার
পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে সন্তান হারিয়ে এক অসহায় মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। গত ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন মো. রতন আলী। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ছেলের কোনো সন্ধান না পেয়ে পাগলপ্রায় মা আকলিমা খাতুন (৪২)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় পঞ্চগড় সদর থানাধীন ১নং অমরখানা ইউনিয়নের বড় কামাত (ওয়ার্ড নং-৭) এলাকার নিজ বাড়ির আঙিনা থেকে হঠাৎ নিখোঁজ হন রতন আলী। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ ব্যক্তির পরিচয় ও বিবরণ:
নাম: মো. রতন আলী
পিতা: লুৎফর
মাতা: মোছা. আকলিমা বেগম
ঠিকানা: গ্রাম: কমলাপাড়া (ওয়ার্ড নং-৮), ১নং অমরখানা ইউপি, পঞ্চগড় সদর।
শারীরিক গঠন: গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার মুখে কোনো দাড়ি ছিল না (পুরো শেভ করা)।
পেশা: সে কৃষি কাজের সাথে জড়িত ছিল।
সন্তান হারানো মা আকলিমা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার কলিজার টুকরাকে খুঁজে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও আমার বাবার দেখা পাইনি।" ছেলের সন্ধান পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন জানিয়েছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ওপরের বর্ণনা অনুযায়ী যুবকের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স