ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে সোনালী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১৪:৪৩:৩৪
বাকৃবিতে সোনালী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাকৃবিতে সোনালী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
 

বাকৃবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান বাদল।

ইফতারের আগে দেশের শান্তি ও সমৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকৃবি বায়তুল আমান মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হারুন-অর-রশিদ।

মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক, সোনালী দলের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এতিমখানার শিশুরা এবং আমন্ত্রিত কর্মকর্তারা অংশ নেন।
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ