ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, ইফতার ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ০১:০৩:১৩
ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, ইফতার ও দোয়া

 

 

ওমর ফারুক 

 

তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু'কে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলাল উদ্দিন মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ হামিদ কারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু,  সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ সুজন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহামেদ কাজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ অন্যান্যরা।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ