ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পঞ্চগড় বোদা উপজেলা কাপড়ের রং দিয়ে জিলাপি তৈরি ভম্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ০০:১৪:৩২
​পঞ্চগড় বোদা উপজেলা কাপড়ের রং দিয়ে জিলাপি তৈরি ভম্যমান আদালতের জরিমানা ​পঞ্চগড় বোদা উপজেলা কাপড়ের রং দিয়ে জিলাপি তৈরি ভম্যমান আদালতের জরিমানা

মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড় 

পঞ্চগড় বোদা বাজারে আজ রোজ বুধবার ৪/ ৩/২৬ ইং তারিখ আনুমানিক ৩ ঘটিকার সময় বোদা বাজার অভিযান এর সময় 
উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার, পঞ্চগড়

জয় চন্দ্র রায় ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক,জনাব এ এস এম মাসুম-উদ-দৌলা ও বোদা থানা পুলিশের সহযোগিতায় এ সময় প্রত্যেকটি ইফতারের দোকান স্বাস্থ্যবীধি নিশ্চিত করা এবং প্রত্যেকটি দোকানে মাস্ক হ্যান্ড গ্লোভস ও মাথার ক্যাপ দেওয়া হয়েছে প্রতিটি হোটেলে মূল্য তালিকা যাচাই করা হয়।

দুটি ফলের দোকান থেকে ৫ কেজি মতো চেরি ফল বিনষ্ট করা হয়েছে, গরুর মাংসের দোকানে প্রাণিসম্পদ অধিদপ্তরের  প্রত্যায়ন আছে কিনা নিশ্চিত করা হয়েছে গরুর মাংসের দোকানের মূল্য তালিকা সামনে ঝুলানো সম্বন্ধে অবগত করা।


একটি জিলাপির দোকানে আনুমানিক ২০ কেজির মত গুড়ের জিলাপি কাপড়ের রং মিশিয়ে বিক্রি করার সময় বিনষ্ট করে দেওয়া হয়েছে, আরও বেশ কয়েকটি দোকানে সচেতন মূলক ও জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য অফিসার জয় চন্দ্র রায় আমাদের জানাই পঞ্চগড়ের সকল উপজেলা হাট বাজারগুলোতে আমরা ভ্রাম্যমাণ আদালতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করব 
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক,জনাব এ এস এম মাসুম-উদ-দৌলা আমাদের বলেন এই অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ