ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কুবির ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ০০:০৬:১৯
​কুবির ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ​কুবির ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ময়মনসিংহ বিভাগের চার জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন অংশীজনও উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি সাইফুল মালেক আকাশ বলেন, 'ময়মনসিংহ স্টুডেন্টস অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে ময়মনসিংহ বিভাগের চার জেলার শিক্ষার্থী ও শ্রদ্ধেয় শিক্ষকদের নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। চার জেলার শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন অংশীজনকে এতে আমন্ত্রণ জানানো হয়।'

তিনি আরো বলেন, 'ইফতার মাহফিল আয়োজন করা কেবল একটি ভোজের আয়োজন নয়, এটি মূলত আত্মিক প্রশান্তি ও নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার অন্যতম মাধ্যম।'

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ