হাজীগঞ্জের দুই প্রতিষ্ঠান জাল সনদধারী তালিকায়
হাজীগঞ্জের দুই প্রতিষ্ঠান জাল সনদধারী তালিকায়
হাজীগঞ্জ প্রতিনিধি চাঁদপুরঃ
জাল সনদধারী শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। রোববার (১ মার্চ) প্রকাশিত এ তালিকায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠান দুটি হলো হাজীগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজ ও সুহিলপুর এ.বি.এস ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সনদ প্রদান ও একাডেমিক কার্যক্রম সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে জাল সনদ প্রদানের প্রমাণ ও অনুমোদনসংক্রান্ত অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জাল সনদধারী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সনদ যাচাই, নিবন্ধন ও একাডেমিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুসন্ধান চালানো হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই-বাছাই করে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স