ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ৭ দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১৯:০৩:৩৬
কাউখালীতে ৭ দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন কাউখালীতে ৭ দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (৩ মার্চ) বেলা এগারোটায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক পারিবারিক হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন করেন,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হাই মল্লিকের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ আজমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মজিবর রহমান ও মোঃ রিয়াজুল হক। প্রশিক্ষণের উপজেলার ৬টি আশ্রায়ন এলাকা থেকে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ