ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১৬:০৫:৩৫
আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া এলাকার একটি ব্রিজের নিচে কচুরিপানার ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি পাওয়া যায়। উদ্ধারের পর সেটি থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এটি একটি হতে পারে।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে একটি শটগান উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও মালিকানা নিশ্চিত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, ব্রিজের আশপাশে আরও কোনো অস্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পানির নিচে তল্লাশি চালানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ