ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১৫:৩৬:৩০
‎হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’ ‎হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মা ও শিশুদের জন্য ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ফিতা কেটে এর উদ্বোধন করেন।

‎জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত এই কর্নারে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা এবং মায়েদের জন্য নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র রাখা হয়েছে। সরকারি দপ্তরে আসা সেবাপ্রত্যাশী মায়েরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সেবা নিতে পারেন, এ লক্ষ্যেই কর্নারটি স্থাপন করা হয়।

‎উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

‎উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সরকারি দপ্তরে আগত মায়েদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

‎তিনি আরও জানান, মা ও শিশু কর্নারের মাধ্যমে দাপ্তরিক সেবায় আসা নারীরা এখন নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

‎উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎সচেতন মহলের মতে, সরকারি অফিসে নারী ও শিশুবান্ধব এই উদ্যোগ প্রশাসনিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ