ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের লাভ না ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১১:৫৫:২৬
যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের লাভ না ক্ষতি যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের লাভ না ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক বিশ্লেষক ও জেদাল টেলিভিশনের উপস্থাপক আলি আলিজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তুলনায় ইরানের কাছে অনেক বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ রয়েছে। পাশাপাশি সময়ও তাদের পক্ষে রয়েছে।

লন্ডন থেকে তিনি বলেন, ‘আপনাকে বিবেচনা করতে হবে পশ্চিমা বিমান প্রতিরক্ষার তুলনায় ইরানের প্রতিরক্ষা কৌশল অনেক কম খরচের। ইরান কম খরচে দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে।   
 
তিনি বলেন, ‘কাজেই যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, তাহলে আমার মনে হয় এটি ইরানের পক্ষেই যাবে।’
ইসরাইলের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচের তীব্র নিন্দা
আলিজাদেহ উল্লেখ করেছেন, যদিও ট্রাম্প বলেছেন যে তিনি চার বা পাঁচ সপ্তাহের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্র ১২ দিনের যুদ্ধ প্রমাণ করে, চলমান যুদ্ধের প্রতিটি দিন ইসরাইলি জনগণের জন্য আরো কঠিন হয়ে উঠবে।
 

তিনি বলেন, ‘তারপর আমাদের দেখতে হবে যখন ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ইসরাইল ও অন্যান্য মার্কিন ঘাঁটি রক্ষার অন্যান্য রসদ ফুরিয়ে যাচ্ছে, তখন তারা কি করবে।’
 

আলজাদেহ বলেন, ট্রাম্পকে এই যুদ্ধে টেনে এনেছে ইসরাইল। তবে ইরান সরকারের সক্ষমতা ট্রাম্প বুঝতে ব্যর্থ হয়েছে।
 

তিনি বরেন, ‘রাষ্ট্রটি খুবই ধৈর্যশীল এবং অত্যন্ত দৃঢ়। তাই আমি মনে করি এটি ট্রাম্পের ওপর চাপিয়ে দেওয়া একটি যৌথ যুদ্ধ। আর কীভাবে তিনি নিজেকে কোণঠাসা করে ফেলেছেন, তা তিনি বুঝতে শুরু করেছেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ