ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১১:৪৭:৩৫
ইসরাইলে বিস্ফোরণের বিকট শব্দ ইসরাইলে বিস্ফোরণের বিকট শব্দ
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েকদি ইসরাইলে ইরানের বেশিরভাগ হামলা হচ্ছিল কেন্দ্রস্থল ও উত্তরাঞ্চলে। এখন সে হামলা ইসরাইলের দক্ষিণেও বিস্তৃত হয়েছে। আল জাজিরার সাংবাদিক নিদা ইবরাহিম জানান, ‘আমরা এখন রামাল্লায় যেখানে আছি, সেখান থেকে খুব জোরে বিস্ফোরণের শব্দ শুনেছি।’

 
তিনি জানান, ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করছে। জেরুজালেমের পশ্চিমে বেথ শেমেশ এলাকায় কিছু ক্ষেপণাস্ত্রের টুকরো পাওয়া গেছে।


ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে জেরুজালেম, মধ্য ইসরাইলের কিছু অংশ এবং পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে।

ইসরাইল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে।

সামরিক বাহিনী আরো জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করার জন্য কাজ করছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ