ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১০:৫২:৫৭
প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ
নিজস্ব প্রতিবেদক
মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে। বুধবার (৪ মার্চ) প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসতে পারে।


বিলটি নিয়ে স্থানীয় সময় সকাল ১১টায় বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে এবং বিকেল ৪টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এদিকে সমালোচনা জোরদার হয়েছে যে, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে এত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের আছে কি না—তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
 

যদিও ট্রাম্প কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা শুরুর ঘোষণা দেন। দেশটির আইনপ্রণেতাদের একটি অংশ তার এমন পদক্ষেপে সমর্থন দিচ্ছেন না বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
 

অন্যদিকে ইরান দাবি করেছে, এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন, মার্কিন জনগণের স্বার্থে নয়।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ